পাবনায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ২০১৯-২০২০ অর্থবছরের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ৪৯ টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে ১৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিতরনকালে সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে জেলা প্রশাসক কবীর মাহমুদ, বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সম্মিনিত সদস্য বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, প্রভেশন অফিসার পল্লব ইবনে সায়েখ, শহর সমাজ সেবা অফিসার হাফিজ আহমেদসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস