রাজধানীতে র‍্যাবের হাতে জঙ্গি আটক

রাজধানীর শ্যামলী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আবু সায়েম ওরফে সিফাতকে (২৬) আটক করেছে র‍্যাব-২ এর একটি দল।

আজ (বৃহস্পতিবার) বিকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, গত সপ্তাহে জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শ্যামলীর রিং রোড এলাকায় অভিযান চালায় র‍্যাব। তখন আটক করা হয় সিফাতকে।

তিনি আরও জানান, আটকের সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। সিফাতের ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর