খাতুনগঞ্জে কমেনি পেঁয়াজের দাম

চট্টগ্রামের বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ আসলেও কমেনি পেঁয়াজের দাম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে খাতুনগঞ্জ বাজার পরিদর্শন করে জানা যায় গতকাল বুধবার রাত ১২ টার পর সারি সারি পেঁয়াজ বোঝায় ট্রাক আসলেও পেঁয়াজের দাম কমেনি।

ব্যবসায়ীদের নিকট কারণ জানতে চাইলে তাঁরা বলেন, পেঁয়াজ এসেছে এ কথা সত্য। তবে তা বেশি দামে আগের কেনা মালের চালান। যা গত রাতে এসেছে। অন্যদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম বলে এখনও কমেনি পেঁয়াজের দাম।

প্রসঙ্গত, গতকাল (বুধবার) রাত ১২ টায় খাতুনগঞ্জে সারি সারি পেঁয়াজ বোঝায় ট্রাক প্রবেশ করতে দেখা যায়। খুব ব্যস্ত সময় পার করছিলেন দিনমজুরেরা। আড়ৎ পরিপূর্ণ করা হচ্ছে পেঁয়াজে। কিন্তু এত পেঁয়াজ আসা স্বত্বেও পেঁয়াজের দাম কমেনি।

খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স আল আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী আজগর আলী বলেন, পেঁয়াজের বাজার দাম এখনো অপরিবর্তিত রয়েছে। গতকাল (বুধবার) ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

আজও (বৃহস্পতিবার) দাম অপরিবর্তিত রয়েছে। কাঁচামালের দাম স্থির থাকেনা। বিভিন্ন কারণভেদে কাঁচামালের দাম হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। ঘন্টায় দাম উঠানামা করে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর