চট্টগ্রামে প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

চট্টগ্রামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রতারক ইব্রাহিমকে নগরীর চান্দগাঁও থানাধীন পাকা দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন।

তিনি জানান, চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা ইব্রাহিম। তাদের একটি বিশাল চক্র রয়েছে। চক্রটি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলের বেকার যুবক যুবতীদের চাকরীর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ক্ষেত্র বিশেষে চাকরীপ্রার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১০ লাখ এবং নিম্নে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। উক্ত প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে। ওই চক্রের মূলহোতা ইব্রাহিমকে আমরা গ্রেফতার করেছি। এর সঙ্গে জড়িত অন্যদের শীঘ্রই খুঁজে বের করা হবে।

তিনি আরো জানান, প্রতারক চক্র দ্বারা ভুক্তভোগী একজনের অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করে সত্যতা পাই এবং চান্দগাঁও থানাধীন পাকা দোকান এলাকা অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা ইব্রাহিমকে গ্রেফতার করি।

প্রতারক ইব্রাহিমের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র, চেক, স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের কাছ থেকে মোট ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইব্রাহিম এবং তার বিরুদ্ধে পাঁচটি প্রতারণার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর