তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানালেন জিএম কাদের

লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট হয়ে ঢাকা গামী একটি আন্তঃনগর ট্রেন তিনবিঘা করিডর এক্সপ্রেস চালুর দাবিতে সম্প্রতি প্রধানমন্ত্রী ও রেলপথ মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে লালমনিরহাটের স্থানীয় দুটি সংগঠন।

জানা যায় যে, মাননীয় প্রধানমন্ত্রীসহ রেলপথ মন্ত্রী এই ট্রেনটি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এবিষয়ে এবারে তিনবিঘা করিডর এক্সপ্রেস নামের এই ট্রেনটি চালুর দাবি জানালেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট হয়ে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালু লালমনিরহাট বাসীর দীর্ঘদিনের দাবী। এই স্থলবন্দরটি গুরুত্বপূর্ণ একটি বন্দর। এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি হয়ে থাকে।একইসাথে প্রতিবছর অনেক মানুষ এই বন্দর দিয়ে যাতায়াত করে থাকে। বুড়িমারী থেকে লালমনিরহাট হয়ে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালুর জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে তিনবিঘা এক্সপ্রেস নামের একটি ট্রেন চালুর পরিকল্পনা রেলওয়ে মন্ত্রণালয়ের আছে বলে আমরা জানতে পেরেছি।

তিনি আরও বলেন, রেলওয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন ২০১৯ সালের ২২ মার্চ লালমনিরহাট পরিদর্শনে গিয়ে তিনি সকলের সামনে বলেন ২০১৯ সালের মধ্যেই চালু হবে এই তিনবিঘা এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু এখন পর্যন্ত এই ট্রেনটি চালু হয়নি।তাই আমি জোর দাবী জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও রেলপথ মন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মোতাবেক যতদ্রুত সম্ভব এই ট্রেনটি চালু করা হোক।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর