যশোর বেনাপোলের বড়আঁচড়া গ্রামের বাগে এ জান্নাত মাদ্রাসার পেছনে শাহাজানের বাড়ির পাশে অভিযান চালিয়ে ২শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে এ সময় কোন মাদক ব্যাবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর)বেলা ১২ টার সময় এ ফেন্সিডিলের চালান উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই)জাকির ও (এএসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এ ব্যাপারে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/অমি