দেশে একদিনে মৃত্যু ৩৬, আক্রান্ত ১ হাজার ৫৯৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৯৩ জনের। এদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮৫৯ জনে। মোট শনাক্ত হলো ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১২ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর