রপ্তানি বন্ধ করে অনুতপ্ত ভারত, তবুও আসেনি পেঁয়াজের ট্রাক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, আগাম ঘোষণা ছাড়া পেঁয়াজ রফতানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের রফতানি বন্ধ না করতে ২ দেশের মধ্যে এ ব্যাপারে একটা বোঝাপড়া হয়েছিল। কিন্তু আগাম ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও গত ২ দিনে বাংলাদেশে ঢোকেনি আগের এলসির একটি ট্রাকও। পুর্বের খোলা এলসির বিপরীতে দেশের অন্যতম স্থলবন্দর যশোরের বেনাপোলে শতাধিক, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৫০০, দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রায় ২০০ ট্রাক পেঁয়াজ বোঝাই করে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে আটকে রয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ভারত সরকার স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢোকার শর্তসাপেক্ষে অনুমতি দিলেও এখনো পর্যন্ত একটি ট্রাকও বাংলাদেশে প্রবেশ করেনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর