ফের আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীরা, আল্লামা শফীর কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন তারা। এসময় মাইকিং করে সাধারণ ছাত্রদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত নিতে বলা হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসার মাঠে পুনরায় অবস্থান নেন। মাদরাসার শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী, সহযোগী পরিচালক আল্লামা শেখ আহমদ, আল্লামা ওমর ফারুক ও মাদরাসার শিক্ষা ভবনে ভাঙচুর করে।

খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও মাদরাসার সব গেইট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কবস্থায় বাইরে অবস্থান করছেন।

প্রশাসন যাতে মাদরাসার ভিতরে ঢুকে কোনো ধরনের হস্তক্ষেপ না করেন এজন্য মাদরাসার ছাত্ররা মসজিদের মাইকে বারবার মাইকিং করছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর