ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন আজ (১৭ সেপ্টেম্বর)। এ উপলক্ষে ভারতজুড়ে এক সপ্তাহব্যাপী ‘সেবা শপথ’ কর্মসূচি উদযাপন করছেন বিজেপির নেতা-কর্মীরা। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকরা মোদির জন্মদিনটি পালন করছেন।
টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জানান ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভ জন্মদিন ও আপনাকে শুভেচ্ছা। ঈশ্বর সর্বদা আপনাকে সুস্বাস্থ্যবান ও খুশি রাখুক এবং দেশ যেন আপনার মূল্যবান সেবা পেয়ে থাকে।’
টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব আঙিনায় ভারতের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। তার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি তিনি অনেক বছর ধরে দেশকে সেবা দিয়ে যাবেন।’
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা। তার নেতৃত্ব প্রদান, দৃঢ় বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ফলে ভারত অভূতপূর্বভাবে উপকৃত হয়েছে। দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করে চলেছেন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।’
টুইট করে রাহুল লেখেন ‘প্রধানমন্ত্রী মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা।’
ছে।’
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘মোদিজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।’
বলিউড থেকেও শুভেচ্ছার বার্তা এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা রাওয়াত জানান, প্রধানমন্ত্রীর জন্য লাখ লাখ ভারতবাসী সম্মানিত ও অনুপ্রাণিত।’
বার্তাবাজার/অমি