ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ১৩২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। ভারতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ হাজার ১৯৮ জনের।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৮৯৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৫ হাজার ৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭১৯ জন।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে মোট ৩০ হাজার ৮৮৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৫৫৯ জন, কর্ণাটকে ৭ হাজার ৫৩৬ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ১০৫ জন, দিল্লিতে ৪ হাজার ৮৩৯ জন এবং উত্তরপ্রদেশে ৪ হাজার ৬৯০ জন।
বার্তাবাজার/অমি