আজ হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় কোনো ঝড়বৃষ্টি ছিল না। এ সময় বৃষ্টি না থাকলেও তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল। তবে আজ হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা হালকা কমতে পারে

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এমন তথ্য জানিয়েছে।

তাতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ঢাকা তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর