বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ২০০। ফলে মোট মৃত্যু ৯ লাখ ৪৫ হাজারের কাছাকাছি। মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ হাজার। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৯১৮ জন।

কয়েক দিনের ধারাবাহিকতায় বুধবারও সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। একদিনে প্রায় ৯৮ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯; মারা গেছেন সাড়ে ১১শ’র মতো মানুষ। ফলে প্রাণহানি ৮৩ হাজার এবং আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে দেশটিতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর