হারিকেন স্যালি, যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন ৫ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালির কারণে উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। এতে সংশ্লিষ্ট অঞ্চলের পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

গতকাল বুধবার হারিকেন ভূমিতে ক্যাটাগরি টু হিসেবে আঘাত হানার পর বাতাস কমে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ও আলাবামা অঞ্চলে ঝড় অব্যাহত রয়েছে। বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্যানসাকোলা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

শহরটির গিনি ক্রানোর নামের এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে ৪ মাসের বৃষ্টি ৪ ঘণ্টায় হয়েছে।

আলাবামা অঙ্গরাজ্যে স্থানীয় সময় গতকাল বুধবার ৪টা ৪৫ মিনিটে স্যালি আঘাত হানে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। বর্তমানে বাতাসে গতি অর্ধেকে কমে এসেছে। তবে ক্রমাগত বৃষ্টি ও প্রবল ঝড়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর