যত গুণ পাতিলেবুর!

তীব্র গরমে শরীর সুস্থ রাখতে পাতিলেবু খাওয়াটা অত্যন্ত জরুরি৷ পাতিলেবুর রস শরীরের বিভিন্ন উন্নতিসাধন করে৷

পাতিলেবুতে ভিটামিন সি আছে তাই কাটাছেঁড়া জায়গা অত্যন্ত সহজেই মেরামত সম্ভব হয়, যদি পাতিলেবু খাওয়া যায়৷ হাড়, তরুণাস্থি বা টিস্যুর স্বাস্থ্য ভাল রাখে৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷ সর্দি, কাশির সমস্যা দূর হয় পলকেই৷

বিএমআর বা বেসিক মেটাবলিক রেট ভাল রাখে, শরীরে পিএইচ ব্যালান্স সঠিক রাখে৷ রক্তে পিএইচের সঠিক হার বজায় রাখে৷ সেই সঙ্গে দৌড়ঝাঁপ করার শক্তি যোগায় পাতিলেবু, ক্রমশই এনার্জি বাড়ায়৷

শুধু তাই নয়, প্রতিদিন পাতিলেবু একটু উষ্ণ গরম পানির সঙ্গে খেলে অবাঞ্ছিত মেদ ঝরে যায়৷

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর