সালাউদ্দিন বিরোধী প্যানেল ঘোষণা ২৩ সেপ্টেম্বর

সময় যত পার হচ্ছে ততই জমে উঠতে শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। সিনিয়র সহ-সভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে সমন্বিত পরিষদ নামে প্যানেল চূড়ান্ত করে ভোটের মাঠে নেমেছেন সালাউদ্দিন বিরোধীরা। এছাড়াও তারা বিভিন্ন জেলা সফর শুরু করেছেন।

২১ পদের জন্য কাজী মো. সালাউদ্দিন সম্মিলিত পরিষদ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। তবে পূর্ণাঙ্গ হচ্ছে না তার বিপক্ষ প্যানেলের। আপাতত ১৯ জন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। এখন পর্যন্ত সভাপতি নেই আসলামদের প্যানেলে। এছাড়াও সহ-সভাপতিও একজন কম রয়েছেন।

তবে এ বিষয়ে, সমন্বিত পরিষদের নেতা শেখ মোহাম্মদ আসলাম বলেন, তাদের প্যানেলে সভাপতিও থাকবেন। কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে যে দুইজন দাঁড়িয়েছেন তাদের থেকেই এজনকে তারা সভাপতি হিসেবে নেবেন প্যানেলে।

সমন্বিত প্যানেল

সভাপতি : (এখনও নেই)

সিনিয়র সহসভাপতি : শেখ মোহাম্মদ আসলাম।

সহসভাপতি : মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।

সদস্য : হাসানুজ্জামান খান বাবলু, ইমতিয়াজ সুলতান জনি, আরিফ হোসেন মুন, আমের খান, ফজলুর রহমান বাবুল, শাকিল মাহমুদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী মো. টিপু সুলতান, সৈয়দ মুস্তাক আলী মুকুল, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও মিজানুর রহমান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর