ফরিদপুরে আদালতে আত্মসমর্পণ করতে এসে আদালত প্রাঙ্গণে জিয়াদ আলী (৪৫) নামের এক আসামির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরেআদালত প্রাঙ্গণে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। জিয়াদ আলীর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দায়।
আদালত সূত্রে জানা গেছে, আসামী জিয়াদ আলী ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪ নং আমলী আদালতে আইনজীবী কে এম সরোয়ারের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জমা দেন। পরে আদালত প্রাঙ্গনের মধ্যে হঠাৎ জিয়াদ আলী অসুস্থ হয়ে পড়েন।
পরে তার সাথের লোকজন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ফরিদপুর চিফ জুডিসিয়াল ভবন থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার পর সে মৃত্যুবরণ করেন। ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ তার মৃত্যু নিশ্চিত করে।
কেএস/বার্তাবাজার