ডেমরায় ডিএনডি খালে শিশু নিখোঁজ, সন্ধানে ফায়ার সার্ভিস

বুধবার সন্ধ্যায় রাজধানীর ডেমরা এলাকায় ডিএনডি খালে এক শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মীরা সন্ধানে কাজ করছেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে ডিএনডি খালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্য কর্মকর্তারাও রয়েছেন। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। প্রাথমিকভাবে নিখোঁজ শিশুর নাম-পরিচয় জানাতে পারেনি।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর