আমাকে নিয়ে কী হচ্ছে আমি তা জানি না: কাজী সালাহউদ্দিন

জার্সি গায়ে ফুটবলার হিসাবে সুনাম অর্জন করলেও দেশের ফুটবলের সবচেয়ে বড় কর্মকর্তার চেয়ারে বসে বেশ সমালোচিত কাজী সালাহউদ্দিন। গত ১২ বছরে সালাউদ্দিনের অধীনে বড় কোনো সাফল্য পায়নি বাংলাদেশ।

ব্যর্থতার এত দায়ভার নিয়ে তার কোনো ভ্রকুটি না থাকলেও সোশ্যাল মিডিয়া গরম তার সমালোচনায়। তবে তিনি সোশ্যাল মিডিয়ার এইসব সমালোচনাকে পাত্তা দেননা বলে জানিয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি জানান, আমার নিজের ফেসবুক নাই, আমাকে নিয়ে কী হচ্ছে আমি তা জানি না। আমার অফিস থেকে আমাকে বলা হয়। জনপ্রিয় বলেই আমাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। এ নিয়ে মাথা ঘামাচ্ছি না।

তিনি আরও বলেন, আমি তো অ্যাকশন নেয়ার জন্য এখানে আসিনি। ফুটবল নিয়ে কাজ করতে এসেছি। তারা বলছে আমাকে পদত্যাগ করতে। পদত্যাগ করার তো কোনো কারণ নেই। কারা বলে আমাকে পদত্যাগ করতে? যারা ফুটবল খেলেনি। ফুটবল খেলে এমন কোনো লোক আমাকে বলেছে পদত্যাগ করতে?

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর