হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা শফীর ছেলেকে অব্যহতি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে অব্যহতি দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানীকে।

আজ (বুধবার) রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এই ঘোষণা পাঠ করে শোনান মাদ্রাসার শুরা সদস্য ও মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী।

তিনি জানান, মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, হাটহাজারী মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আনাস মাদানীকে অব্যাহতিসহ মোট তিনটি সিদ্ধান্ত নিয়েছে শুরা কমিটি। সেগুলো হলো- এখন থেকে মাদ্রাসার ছাত্রদের কোনো রকমের হয়রানি করা হবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর