করোনায় আক্রান্ত আ’লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

আক্রান্তের বিষয়টি নাছিম নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার কিছু উপসর্গ দেখা দিলে আমি নমুনা পরীক্ষা করাতে দিই। গতকাল মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর