গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি’র মমতাময়ী জননী শিরিয়া খানম এর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিশিষ্ট জনেরা গভীর শোক প্রকাশ করেছেন।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাভার উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবিষয়ে পৃথক পৃথকভাবে তাদের শোক প্রকাশ করেছেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাননীয় প্রতিমন্ত্রীর মা এর মৃত্যুতে এই কার্যালয়ের পক্ষ থেকে তাদের গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা এক পৃথক শোকবার্তায় মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের প্রতি তাঁর গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রসঙ্গত, মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি’র মা বুধবার (১৬ সেপ্টেম্বর) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্য জনিত কারণে তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
কেএস/বার্তাবাজার