টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাশিল ইউপি সদস্য হিকমত আলী (৪২) সন্ত্রাসী হামলার শিকার হয়ে ৭ দিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রতিপক্ষের উল্টো মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন।
ইউপি সদস্য হিকমত আলী ও স্থানীয় থেকে জানা গেছে, উপজেলায় দেউলী গ্রামের খাদেমুল হাসান সোহেলদের সাথে ইউপি সদস্য হিকমত আলীর সাথে দীর্ঘদিন ধরে রাজনৈতিক তথা নির্বাচনী বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় দেউলী বাজার থেকে বাড়ি ফেরার সময় খাদেমুল হাসান হোসেল (৪২) তার ভাই রুবেল (৩০) সহ ১৩/১৪ জন দেশীয় অস্ত্র লোহার রড, লাঠিসোঠা, রামদা, চাপাতি নিয়ে হামলা চালায়।
এ সময় ওই হামলায় ইউপি সদস্য হিকমত সহ তার চাচা জামাল মিয়া (৫২) গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ইউপি সদস্য হিকমত ভর্তি রয়েছে প্রায় সপ্তাহ খানেক ধরে। এ অবস্থায় তাদের পক্ষ থেকে বাসাইল থানায় একটি এজাহার দায়ের করলেও রহস্যজনক কারণে পুলিশ ওই মামলা রেকর্ড না করলে প্রতিপক্ষ খাদেমুল হাসান সোহেলের একটি মিথ্যা মামলা (নং-৩, তারিখ- ১৩/০৯/২০ ইং) রেকর্ড করেছেন। ওই মামলায় হিকমত আলী সহ ১৫ জনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে হিকমতের দায়ের করা এজাহারে তদন্তকারী কর্মকর্তা এস.আই আলতাফ হোসেন জানান, হিকমত থানায় আসলেই মামলা রেকর্ড করা হবে। অপরদিকে হিকমতের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা প্রসঙ্গে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ভূমি) মোঃ হারুনুর রশিদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
কেএস/বার্তাবাজার