ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিলার চাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে মধ্যবাজারে এ ঘটনা ঘটে। উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি পূর্বপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩২) মধ্যবাজারে কসমেটিকসের ব্যবসা করেন। সোহাগের দোকানের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের স্থান নির্ধারণ করে প্রাথমিক কাজ শুরু হয়েছে।

পুরনো দোকানপাট ভেঙে জায়গা খালি করায় সন্ধ্যার পর সে স্থানটি দেখতে যায় সোহাগ। কিন্তু ওই সময় একটি ভ্যাকু সেখানে একটি পিলার সরানোর কাজ শুরু করলে পিলার গিয়ে পড়ে সোহাগের ওপর। এতে সোহাগে মাথা ও বুকের বামপাশ থেঁতলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.সোহানুর রহমান মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর