প্রাণঘাতী করোনাভাইরাস দ্বিতিয় দফায় আঘাত হানতে পারে বলে নিজ দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে।
আজ (বুধবার) দলের সভাপতিমন্ডলীর এক সভায় তিনি এই নির্দেশ দেন।
মহামারি করোনাকালে দির্ঘ ৬ মাস পর গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, সভায় করোনা পরিস্থিতি মোকাবিলায় এ পর্যন্ত সরকার ও আওয়ামী লীগের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হয়। চলমান করোনা পরিস্থিতির আবার অবনতি হতে পারে এবং দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ আঘাত করতে পারে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।
এসময় আওয়ামী লীগ নেতারা করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা জন্য দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এই করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসা এবং মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/এসজে