মানিকগঞ্জের সিংগাইরে সিসিডিপি-সিপিআরপি সিংগাইর শাখার আয়োজনে তালেবপুর ইউনিয়নের সিসিডিপির সদস্যদের মাঝে ত্রাB সামগ্রী বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ১২০ জন সদস্যের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তালেবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে সিসিডিপির কর্মসূচী কর্মকর্তা আলফ্রেড ঘোষের সভাপতিত্বে ও সমাজ সংগঠক লিটনের সঞ্চালনায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তৈল, ১কেজি লবন, ১টি সাবান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো.রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, স্থানীয় মুরব্বীসহ সিসিডিপি- সিপিআরপির স্থানীয় সদস্যরা।
কেএস/বার্তাবাজার