টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের পার্ক বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেঁয়াজের মূল্য তালিকা না টানানো এবং ক্রয়কৃত পেয়াজের চালান দেখাতে না পারার অপরাধে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অযথা কোন ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেএস/বার্তাবাজার