ত্রাণ প্রতিমন্ত্রীর মায়ের মৃত্যু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা শিরিয়া খানম আর নেই। আজ (বুধবার) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধ্যক্যজনিত রোগ ছাড়াও নানান শারিরীক জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সেলিম হোসেন।

বুধবার বাদ এশা সাভারের তালবাগ কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন এনামুর রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর