পরকীয়ার অভিযোগে গৃহবধূকে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

চাঁদপুরের ফরিদ্গঞ্জে পরকীয়ার অভিযোগ এনে এক গৃহবধুকে প্রকাশ্যে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদয়ের নাম মো. শরীফ।

জানা যায়, গত রোববার রাতে উপজেলার চরদুঃখিয়া গ্রামে জনৈক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী (৩২) তার ঘরের সামনে দাঁড়িয়ে প্রতিবেশি দুই যুবকের সাথে কথা বলছিলেন। এমন সময় ইউপি সদস্য মো. শরীফ এসে ওই নারীকে বেধরক মারপিট শুরু করেন। ওই ইউপি সদস্যের ফোন পেয়ে তার সাঙ্গপাঙ্গরাও গিয়ে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় মরিয়ম বেগমকে রাস্তায় ফেলে চলে যায় তারা।

খবর পেয়ে ওই রাতেই পুলিশ এসে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ভুক্তভোগীর বোন শেফালী বেগম ইউপি সদস্যকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।

তবে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মো. শরীফ জানান, ওই মহিলার স্বভাব ভালো নয়। এছাড়া সে তার নিকটাত্মীয়। তাই শাসন করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস আই কাজী জাকারিয়া বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। আমরা খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এছাড়া পরে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্যকে আটকের চেষ্টা করছি।’


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর