শরীয়তপুরের ভোজেশ্বরে মাহিন্দ্র চাপায় মোটরসাইকেল আরোহী নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুর রহমান মুকুল (৫০) এর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টম্বর) বেলা ১২টার দিকে নড়িয়া উপজেলার ভেজেস্বর ব্রীজে এই দূর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুর রহমান মুকুল নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ড শুভগ্রামের রোরহান উদ্দিন মির মালতের ছেলে। এছা্ড়াও তিনি একজন ইতালী প্রবাসী ছিলেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেজেস্বর বাজারের ব্রীজে কাছে মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেলে থাকা আরোহী মকবুল নিহত হয়। এসময় মোটরসাইকেলচালকও আহত হয়েছে। ঘাতক মাহিন্দ্রাটি আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএস/বার্তাবাজার