কর্মগুণে জেলার শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হওয়ায় ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছকে সংবর্ধনা দিয়েছে ত্রিশাল প্রেসক্লাব।আজ বুধবার দুপুর ১২টার দিকে ত্রিশাল পৌর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আনিস বলেন, আ’লীগ সরকারের আমলে সারা দেশেই আমূল উন্নয়ন সাধিত হয়েছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।
আমার সকল নাগরিকরা পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে সবসময় আমাকে সহযোগীতা করেছে। সকলের সহযোগীতার ফসল, আমার এই অর্জন। তাই এই পদক আমি পৌরবাসীর জন্য উৎসর্গ করলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দুদক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ময়মনসিংহ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনম ফারুক, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, সাবেক সভাপতি খুরশিদুল আলম মজিব, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যমুনা টিভির ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেন, সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশিদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, জাককানইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মেহেদি জামান লিজন প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কারটি তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি মো. মিজানুর রহমান।
কেএস/বার্তাবাজার