মিষ্টির দোকানে নোংরা পরিবেশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে দুই মিষ্টি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা গেছে, সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারের মিষ্টির দোকানে ময়লা আবর্জনা এবং দোকানের ভিতরে টয়লেট থাকায় মালিক স্বপন কুমার সাহাকে ১০ হাজার ও তপন কুমার সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, ‘উপজেলার বিভিন্ন বাজারে খাবার হোটেল ও মিষ্টির দোকানের পরিবেশ নোংরা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর দু’টি দোকানে স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে।উপজেলার সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর