রান্না দেখতে নয়, খিচুড়ি পরিবেশন দেখতে বিদেশ যাওয়ার প্রস্তাব: প্রতিমন্ত্রী
খিচুড়ি রান্না শিখতে নয়, কর্মকর্তাদের বিদেশ পাঠানোর যে প্রস্তাব নেয়া হয়েছে তা প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনের ব্যবস্থাপনা দেখার জন্য বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
আজ (বুধবার) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের ব্যবস্থাপনা দেখতে বিদেশ পাঠানোর যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে হৈ চৈ করার মতো কিছু নেই। আমাদের খিচুড়ি পাকাতে বিদেশে যেতে হবে? মিড ডে মিল বা ম্যানেজম্যান্ট শেখার জন্য উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রত্যেকেরই সিনিয়রদের কাছে কিছু শেখার আছে। এজন্য কিছু টাকা ধরা আছে। এটা নিয়ে হৈচৈ করার কি আছে?
বার্তাবাজার/এসজে