পাবনায় ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় র‌্যাবের অভিযানে ১১কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার দুপুরে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর উপজেলা টেবুনিয়া বাজার এলাকা হইতে মোঃ তারেক (৩১) কে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত তারেক ভোলা জেলার চরবিদুরিয়া পশ্চিম চরকালি গ্রামে আনু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর