রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের আশেপাশে অবস্থিত মেসগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সাথে দুই ধাপে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সাক্ষাত অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় নগরীরর মির্জাপুরের হনুফার মোড় এলাকায়৷ দ্বিতীয় ধাপের সাক্ষাত হবে একইদিন বিকেল সাড়ে পাঁচটায় নগরীর ধরমপুর আমজাদের মোড় এলাকায়।
কি কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ জানতে চাইলে প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় বিভিন্ন কারণে শিক্ষার্থীরা আশেপাশের মেসগুলোতে অবস্থান করছে। শিক্ষার্থীরা মেসগুলোতে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কি না তা জানাসহ সার্বিক বিষয় খোঁজখবর নিতেই এই উদ্যোগ হাতে নিয়েছি। মেসে অবস্থানরত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সাক্ষাৎকারে উপস্থিত হবে আশা করছি৷
বার্তা বাজার / ডি.এস