স্বাস্থ্যবিধি না মানায় ঝিনাইদহে ৯ জনকে জরিমানা

করোনার সংক্রমন রোধে সামাজিক দূরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে আজও ঝিনাইদহে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এসময় মাস্ক না পরার অপরাধে ৯ জনকে ২২শ’ টাকা জরিমানা করা হয়। করোনার সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদালতের বিচারক।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর