দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬১৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিনে মৃত্যু হয়েছে আরও ২১ জনের। দেশে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৮২৩ জনে। মোট শনাক্ত করা হয়েছে তিন লাখ ৪২ হাজার ৬৭১ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
এতে আরো জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১শতাংশ।
বার্তাবাজার/অমি