নোবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট মাজনুর রহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত)হিসেবে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সহকারী অধ্যাপক মোঃমাজনুর রহমানকে হলের প্রভোস্ট ( ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের সকল কার্যক্রম যোগদানের দিন হতে কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নির্দিষ্ট ভাতা ও সুবিধাপ্রাপ্ত হবেন এবং এ দায়িত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতে থাকবে।

উল্লেখ্য, সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর