বিধবার দায়ের করা ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বিধবা নারীর দাযের করা ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য আনোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরের চাঁন্দগাও থানা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে চাঁন্দগাও থানায় সোর্পদ করে। পরে তাকে লোহাগাড়া থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত ইউপি সদস্য আনোয়ার উপজেলার পদুয়া আলী পাড়ার মৃত শেখ আহমদের ছেলে৷ তিনি পদুয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এস আই মাহফুজর রহমান জানান, গতকাল পদুয়া ইউনিয়নের বিধবা এক নারী পদুয়া ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন৷

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রাম শহরে ভিকটিমের লোকজন তাকে ধরে চাঁদগাঁও থানায় সোপর্দ করে৷

পরে আমাদের খবর দিলে আমি ফোর্স পাঠিয়ে আমাদের থানা হেফাজতে নিয়ে আসি। তাকে (বুধবার) সকালে আদালতে পাঠানো হয়েছে৷

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর