মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ সুপার রিফাত রহমান শামীমের দিক নির্দেশনায় সিংগাইর থানা কার্যালয়ে পুলিশের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সিংগাইর থানা পুলিশের আয়োজনে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।
এসময় উপস্থিত সকলকে আগুন নেভানো এবং আতংকিত না হয়ে দ্রুত কী কী কৌশল অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে সিনিয়র স্টেশন অফিসার পরামর্শ দেন। মহড়ায় সিংগাইর থানার কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি অংশগ্রহণ করেন এবং আগুন নেভানোর কৌশল রপ্ত করেন।
এতে উপস্থিত ছিলেন- সিংগাইর সার্কেল এএসপি মো.আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, পরিদর্শক (তদন্ত) আবুল কালাম, উপ-পুলিশ পরির্দশক মো.নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস