পাবনার সাথিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার উপজেলার করমজার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ১ হাজার ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২লাখ ১হাজার ৯টাকা।
সোমবার র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোঃ এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বেড়া উপজেলার শনিলা গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে এস এম বজলুর রহমান নান্নু (৪২), পচুরিয়া গ্রামের রহিম সরকারের ছেলে মোঃ মোতালেব (২৫) ও হাটুরিয়া গ্রামের মৃত শাজাহানের ছেলে মোঃ রাসেল রানা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সাথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস