নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। রাজধানী কাঠমান্ডু থেকে ৪৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল। স্থানীয় সময় সকাল ৫টা ৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

দেশটির ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী কাঠমান্ডুর কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। খবর রয়টার্স।

ভূমিকম্পের সময় রাজধানী কাঠমান্ডুতে প্রচন্ড কম্পন অনুভূত হয়েছে। ফলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও ভূমিকম্প থেকে কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাননি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর