শতভাগ পরিচ্ছন্ন ও সঠিক রোগ নির্ণয়ের প্রতিশ্রতি নিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করেছে লক্ষ্মীপুর ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট। মঙ্গলবার বিকেলে শহরের দক্ষিণ স্টেশন এলাকায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেলের চেয়ারম্যান ডা: কামালুর রহমান সমর, লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক নুরুল হুদা ,প্যাথলজি মালিক সমিতির সভাপতি আব্বাস হোসেন, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান কাজল প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহম্মদ নাহিদ, পরিচালক গোলাম সারোয়ার, মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি বাবু সলীল কুমার ব্যানার্জি, ফোরামের সভাপতি প্রভাষক শাহাদাত হোসেন সবুজ, মান্দারী বাজার বণিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, ব্যবসায়ী সোসাইটি মার্কেটের চেয়ারম্যান মো:ফরিদ উদ্দিন, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজু আহমদ, অভিযাত্রী বাংলাদেশের সভাপতি সিহাব মাহমুদ,বিকেবি ক্লাবের সভাপতি মো:ইসমাইল খাঁন সুজন,পরিচালক রুবেল খাঁন, আলাউদ্দিন, দিদার হোসেন, বেল্লাল হোসেন, কামরুল হাসান প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস