যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ১৯৭ জনের। এছাড়াও এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪০ লাখ ৬৮ হাজার ৮৬জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে। করোনা মহামারির কারণে বিশ্বে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর