কাশিমপুর কারাগারে বন্দীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী অস্ত্র ও মাদক মামলার এক আসামি মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসামির নাম মিজানুর রহমান (৩০)। তিনি বরগুনার আমতলী থানার সাখারিয়া ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম ফকিরের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মিজানুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা ছিল। ওই মামলায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থেকে তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তাকে এ কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ মৃধা বলেন, ‘সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন’।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর