ভারতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতে ২৮ জন মারা গেছে। এর মধ্যে বিহারে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং উত্তরপ্রদেশে মারা গেছে ১৩ জন। বজ্রপাতের বিষয়ে আগেই লোকজনকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এক বিবৃতিতে বলা হয়েছে, ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। সে কারণে বাড়ির বাইরে বেরোলেও দুর্যোগের সময় লোকজনকে খোলা জায়গায় দাঁড়াতে নিষেধ করা হয়েছিল। কিন্তু, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও বজ্রপাতে মৃত্যু ঠেকানো গেল না।
বিহারের মধুবনী, কাটিহার ও গয়ায় বজ্রপাত ডিটেকশন কেন্দ্র তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সেখান থেকে লোকজনকে সতর্ক করা হচ্ছে।
সরকারি সূত্রের খবর মতে, মঙ্গলবার বৈশালি জেলার রাঘবপুর ব্লকে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রোহতাস, ভোজপুর, গোপালগঞ্জ ও সারান জেলায় ২ জন করে মারা গেছে। পাটনা, বেগুসরাই, আরারিয়া, সুপাউল, কাইমুর ও অন্য আর একটি জেলায় একজন করে বজ্রপাতে মৃত্যু হয়েছে।
বিহার সরকারের হিসাব মতে, চলতি বছরের মার্চ মাস থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই রাজ্যে ৩৩০ জনেরও বেশি মানুষ বজ্রপাতে মারা গিয়েছে। এর মধ্যে শুধু ২৪ জুন সরকারি হিসেবে ১শ জনের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/অমি