ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের আলমারির একটি চাবির গোছা উদ্ধার করেছে পুলিশ। তবে অপর চাবিটার সন্ধান এখনও পাওয়া যায়নি।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইউএনওর ড্রয়িং রুমে থাকা জুতা রাখার র্যাকের পেছন থেকে একটি চাবির গোছা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রবিউলের দেয়া তথ্য মতে রবিবার রাতে ইউএনওর বাসভবনের ড্রয়িংরুমে রাখা জুতা রাখার র্যাকের পেছন থেকে একটি চাবির গোছা পাওয়া গেছে। আরও কোন চাবির গোছা ছুড়ে ফেলে দিয়েছে কিনা সেজন্য খোঁজাখুঁজি করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনে দুর্বৃত্ত হামলা চালিয়ে ইউএনওর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর শেখকে গুরুতর আহতসহ ইউএনও ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে।
বার্তাবাজার/এসজে