মহামারি করনার কারণে বন্ধ হয়ে যাওয়া দেশের ২১টি প্রত্নতাত্তিক জাদুঘর ও ৫১৮টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজ (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া।
তিনি জানান, আমরা কিছুদিন আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলো খুলে দেওয়া হোক।
তিনি আরও বলেন, আজ আমরা সেই অনুমতি পেয়েছি মন্ত্রণালয় থেকে। কাল থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আমাদের যে সব জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে তা খুলে দেওয়া হবে।
বার্তাবাজার/এসজে