আর মাত্র দুই দিন পর (১৯ সেপ্টেম্বর) মাঠে গড়াচ্ছে আইপিএলের তেরতম আসর। কিন্তু এবারের আসরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের জাতীয় দলের খেলোয়াড়রা খেলতে পারবেন কি না, তা এখনও পরিষ্কার নয়।
টি-টুয়েন্টির পর যুক্তরাজ্যে ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। সেখানকার বায়ো সিকিউর বাবল থেকে সংযুক্ত আরব আমিরাতের বায়ো সিকিউর বাবলে ঢুকতে হবে দুই দলের ক্রিকেটারদের।
সোমবার(১৪ সেপ্টেম্বর) কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীশ মেনন বলেন, এই দুই দলের খেলোয়ার এবারের আইপিএলে খেলতে পারবেন কিনা তা এখনো বিষয়টি এখনও পরিষ্কার নয়।
যদিও কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরে আশাবাদী, অজি এবং ইংলিস খেলোয়াড়রা তাদের দলের উদ্বোধনী ম্যাচ থেকেই খেলতে পারবেন।
তাদের কোয়ান্টাইনে থাকতে হবে না।
কেএস/বার্তাবাজার