করোনাকালে বাংলাদেশ বিমানের লোকসান ২৮০০ কোটি টাকা

মহামারি করোনাকালের ৫ মাসে বাংলাদেশ বিমানের ক্ষতি হয়েছে ২ হাজার ৮০০ কোটি টাকা। বিমান না চলাচল করলেও রক্ষ্ণাবেক্ষণ করতে গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা।

এর মাঝে ছিল সিভিল এভিয়েশনের অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ, লিজে আনা উড়োজাহাজের ভাড়া পরিশোধ, কর্মীদের বেতন, অফিস ভাড়াসহ বিভিন্ন ব্যয়। এগুলো বহন করতে গিয়ে হিমসিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে।

গত ১লা জুন থেকে আবার সীমিত পরিসরে ফ্লাইট চালু হয়েছে। তবে মিলছে না প্রত্যাশিত যাত্রী। কখনো পুরো ফ্লাইট যাত্রী ভরা পাওয়া যাচ্ছে কখনো আবার অর্ধেকেরও বেশি আসন ফাঁকা নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছে বিমান।

এ বিষয়ে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বের হোসেন গতকাল জানান, করোনায় বড় ধাক্কা গেছে এভিয়েশন খাতে। বিমানে যে লস হয় তা ফিরে আসে না। তিনি আরো জানান, তবুও আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ঘুরে দাঁড়াতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক উদ্যোগ আছে।

বাংলাদেশ বিমানসূত্রে জানা গেছে, বর্তমানে বহরে উড়োজাহাজের সংখ্যা রয়েছে ১৮টি। নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে সরাসরি কেনা হয়েছে ১২টি। আর দীর্ঘ দূরত্ব পারি দিতে সক্ষম ৪১৯ আসনের বোয়িং ৭৭৭-৩০০ ই-আর উড়োজাহাজ রয়েছে ৪টি। এরপরও এই বহরে আরো যুক্ত হয়েছে ১৬২ আসনের দু’টি বোয়িং ৭৩৭-৮০০ ও ২৭১ আসনের ৬টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর